ঝড়ো সূচনা ছিল মোহাম্মদ নাঈম শেখের নাম ডাকের মধ্য দিয়ে। এরপর নাটকীয়তা, বিস্ময় আর কৌতূহলে ভরপুর পরিবেশে শেষ হলো বিপিএল ২০২৫–এর খেলোয়াড় নিলাম। দেশি ১৫৮ ও বিদেশি ২৮৭ ক্রিকেটারের মধ্য থেকে নিজেদের স্কোয়াড গঠন করেছে ছয়টি দল।
দেশিদের মধ্যে সর্বোচ্চ দর উঠেছে নাঈমের—১ কোটি ২০ লাখ টাকায় তাঁকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। বিদেশিদের ক্ষেত্রে এবার নিলামে আগ্রহ ছিল তুলনামূলক কম; বেশির ভাগকে দলগুলো নিলামের আগেই সরাসরি চুক্তিতে টেনে নেয়। নিলামে বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ৫৫ হাজার ডলারে দাসুন শানাকাকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস।

নিলাম শেষে দলগুলোর স্কোয়াড এক নজরে:
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান)
নিলাম থেকে: লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি সোহাগ, ইফতেখার ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, এমিলো গে (ইতালি), মোহাম্মদ আখলাক (পাকিস্তান)
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান (পাকিস্তান), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)
নিলাম থেকে: শামীম হোসেন, সাইফ উদ্দিন, মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল সিলাম, দাসুন শানাকা (শ্রীলঙ্কা), জুবাইদ আকবারি (আফগানিস্তান)
সিলেট টাইটান্স
সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সাইম আইয়ুব (পাকিস্তান), মোহাম্মদ আমির (পাকিস্তান)
নিলাম থেকে: ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত, শহিদুল, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক, রবিউল রবি, অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)
রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি: শান্ত, তানজিদ তামিম, সাহিবজাদা ফারহান (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)
নিলাম থেকে: তানজিম সাকিব, ইয়াসির আলি, আকবর আলি, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, গাফফার সাকলাইন, মেহেরব হাসান, ওয়াসি সিদ্দিক, রুবেল, মুশফিকুর রহিম, দুশান হেমান্থা (শ্রীলঙ্কা), জাহান্দাদ খান (পাকিস্তান)
চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি: শেখ মেহেদি, তানভির ইসলাম, আবরার আহমেদ (পাকিস্তান)
নিলাম থেকে: মোহাম্মদ নাঈম, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদউজ্জামান, নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা)
নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), কুসাল মেন্ডিস (শ্রীলঙ্কা)
নিলাম থেকে: জাকের আলি অনিক, মাহিদুল অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, আবু হাশিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন, রেজাউর রাজা, মেহেদি হাসান রানা, সৈকত আলি, সাব্বির হোসেন, ইহসানউল্লাহ (পাকিস্তান), হায়দার আলি (পাকিস্তান)