কক্সবাজার, পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়াসহ আশপাশের এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী হালকা কম্পন অনুভূত হয়। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং এর উৎপত্তিস্থল মিয়ানমার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের ফালামে এবং ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে প্রায় ১০৬.৮ কিলোমিটার গভীরে।